,

কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল বাংলাদেশের

news-image

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চুক্তি ছিল চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই কোচের অধীনে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভালো পারফরম্যান্স করায় বাফুফে হ্যাভিয়েরের সঙ্গে চুক্তির মেয়াদ নবায়ন করেছে। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত তিনি জামাল ভূঁইয়াদের কোচ থাকবেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের অন্যতম সহ-সভাপতি এবং জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

কোচের চুক্তি নবায়ন সম্পর্কে বাফুফের এই কর্মকর্তা বলেন, ‘দুই পক্ষের আলোচনা ও সম্মতির ভিত্তিতে চুক্তি নবায়ন হয়েছে। একইসঙ্গে তার দাবি এবং পারফরম্যান্স পর্যালোচনা করে সম্মানী আগের চেয়ে কিছুটা বেড়েছে।’

হ্যাভিয়ের ক্যাবরেরা ২০২২ সালের জানুয়ারিতে বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব নেন। তার সঙ্গে বাফুফের প্রথম চুক্তি ছিল ১১ মাসের। প্রথম চুক্তিতে দুই পক্ষ সন্তুষ্ট হওয়ায় হ্যাভিয়েরের মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়। পরবর্তীতে দ্বিতীয় দফার মেয়াদ শেষ হওয়ার আগেই দুই পক্ষ আরও এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল। তবে গত বছর চুক্তি বৃদ্ধির সময় বাফুফে হ্যাভিয়েরের বেতন বাড়ায়নি। ফলে প্রথম চুক্তিতে উল্লেখিত বেতনই পেয়ে আসছিলেন তিনি।

এবার সাফ এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হ্যাভিয়েরের অধীনে বাংলাদেশ ভালো পারফরম্যান্স করেছে। এজন্য তিনি প্রায় দ্বিগুণ অর্থ দাবি করেছিলেন। গত কয়েক দিন দুই পক্ষের মধ্যে বেতন নিয়েই মূলত দর কষাকষি হয়েছে। দুই পক্ষ মাঝামাঝি অবস্থানে আসায় সম্পাদন হয়েছে চুক্তি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট