,

তৃতীয় বিয়ে করছেন শুভশ্রীর বোন

news-image

বিনোদন ডেস্ক : নতুন জীবনের স্বপ্ন দেখছেন অভিনেত্রী দেবশ্রী গাঙ্গুলী। তিনি ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর বড় বোন। প্রথম বিয়ে টেকেনি, সুখের সন্ধানে দ্বিতীয় বিয়ে করেছিলেন দেবশ্রী; সুখ আর কপালে জোটেনি। শোনা যাচ্ছে, তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, নিজের জীবনে আবারো ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছেন দেবশ্রী। খুব শিগগিরই বিয়ে করবেন তারা। দেবশ্রীর হবু বর পেশায় একজন ব্যবসায়ী। শোবিজ অঙ্গনের সঙ্গে তার খুব একটা যোগাযোগ নেই। এ বিষয়ে অভিনেত্রী বিস্তারিত বলতে চাননি।

‘জল থই থই ভালোবাসা’ সিরিয়ালে অপরাজিতা আঢ্যর বোনের চরিত্রে অভিনয় করছেন দেবশ্রী। ‘ফাটাফাটি’ সিনেমাতেও দেখা মিলেছে তার। সম্প্রতি বেশ কয়েকটি ওয়েব সিরিজেও কাজ করেছেন এই অভিনেত্রী।

২০২১ সালে সহকর্মী অমিতকে বিয়ে করেন তিনি; কিন্তু সেই সংসার ছিল অল্পদিন। বিয়ের দশ দিন পরই স্বামীর সংসারে অত্যাচারের শিকার হন দেবশ্রী; যা গড়ায় মামলা পর্যন্ত। একপর্যায়ে বিচ্ছেদ হয়ে যায় এই দম্পতির।

দেবশ্রীর জীবনে এটা ছিল তার দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে একটি পুত্রসন্তান রয়েছে তার। কিন্তু সেই স্বামী সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। একমাত্র ছেলেও মায়ের সঙ্গে থাকেন না, বিদেশে পড়ালেখা নিয়েই ব্যস্ত।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট