,

ইসরায়েলে হামাসের রকেট হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের তেল আবিব শহরে রকেট হামলা চালিয়েছে মুক্তিকামী ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস।এই হামলায় ৪০ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, গাজা থেকে তেল আবিবের বিভিন্ন এলাকা লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে হামাস। ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। রকেটের ধ্বংসাবশেষের আঘাতে ওই ব্যক্তি আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, তেল আবিবের ব্যস্ত এক ফুটপাতে রকেটের বড় টুকরো পড়ে আছে। একটি স্কুলের পাশের পার্কে ধ্বংসাবশেষও দেখা গেছে পৃথক এক ভিডিওতে। সেসময় সেখানে ধোঁয়া উড়তেও দেখা যায়।

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায় জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি। তাদের বেশিরভাগই বেসামরিক।

সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। হামাসের পক্ষ থেকেও প্রথম এমন আভাস মিলে মঙ্গলবার। ২২ নভেম্বর মধ্যস্থতাকারী কাতার জানায়, বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়েছে। দুই দফায় বাড়া সেই যুদ্ধবিরতি শেষ হয় শুক্রবার। এরপর থেকেই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল।

যুদ্ধ শুরুর পর থেকে বেশ কয়েকবার ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা করেছে হামাস। গতকাল সোমবারও তারা হামলা চালায়। তবে সেগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে ইসরায়েল।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট