,

প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ‘মন্তব্য নেই’ সিইসির

news-image

অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ব্যবস্থা না নেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তা এড়িয়ে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সাংবাদিকরা এ বিষয়ে সিইসির দৃষ্টি আকর্ষণ করেন।

সিইসির কাছে সাংবাদিকরা জানতে চান যে, আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শোকজ ছাড়া আর কোনো ব্যবস্থা নিচ্ছে না কমিশন। এ বিষয়ে ইসির অবস্থান কী- জবাবে সিইসি বলেন, ‘আমার যা বলার ছিল আমি বলেছি। এর বাইরে আমি কিছু বলব না।’

সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নমিনেশন সাবমিশন পর সংক্ষুব্ধরা আপিল করতে পারেন। আমাদের রিটার্নিং অফিসাররা পরীক্ষা-নীরিক্ষা করে মনোনয়নপত্র গ্রহণ করেন। কিছু কিছু প্রত্যাখান করেন। যারা প্রত্যাখ্যাত হন বা যাদের নমিনেশন পেপার গ্রহণ করা হয়, দুটোর বিরুদ্ধেই আপিল করা যায়। ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন।’

তিনি বলেন, ‘আপিল শুনানি হবে ১০থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আমরা তখন পুরো কমিশন বসে আপিলগুলো শুনব। শুনে আমরা সিদ্ধান্ত দেব।’

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শোকজ করা ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ শাহজাহান ওমর কেন ইসিতে এসেছিলেন- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ওটা আমার বিষয় না।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৭৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ আপিলের প্রথম দিনে ২৬ জন স্বতন্ত্রসহ ৪২ প্রার্থী রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল করেছেন।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান