,

১৫ জনের হারানো মোবাইল উদ্ধার করল পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : হারানো মোবাইল সেট উদ্ধারে তৎপরতা বাড়ানোর জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে আজ মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সংক্রান্ত এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা অংশ নেন।

এদিকে রাজধানীর মিরপুরে একদিনে ১৫ জনের হারিয়ে যাওয়া মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ। আজ এসব মোবাইল হস্তান্তর করা হয়। এই সময়ে ৫৫টি মোবাইলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় সেগুলো নিজেদের কাছে সংগ্রহে রাখে মিরপুর মডেল থানা পুলিশ।

সভায় অতিরিক্ত আইজিপি হারানো মোবাইল সেট উদ্ধারের পাশাপাশি চোরাই মোবাইল বিক্রির স্থানে অভিযান পরিচালনার নির্দেশ দেন। তিনি মোবাইল সেট ছিনতাই ও চুরি প্রতিরোধে টহল জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনায় মৃত্যু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি কিশোর অপরাধ দমনেও গুরুত্ব দেন। সভায় দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার ইত্যাদি মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, মোবাইল উদ্ধারে মিরপুর মডেল থানায় বিশেষ একটি টিম গঠন করা হয়। সেই টিমই দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল উদ্ধার করে। এসব মোবাইল হারানো এবং চুরি হওয়া। বিভিন্ন সময় এসব মোবাইল উদ্ধারে জিডি করা হয়। সেই জিডি ও মামলার সূত্রে এসব মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধার মোবাইলের মধ্যে ১৫ জন মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রকৃত মালিক পেলে বাকি মোবাইলগুলোও হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট