মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের ঋণ ৩৩ কোটি টাকা, বার্ষিক আয় সাড়ে ৫ কোটি

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্রিকেট মাঠের লড়াই ছেড়ে প্রথমবারের মতো এমপি হওয়ার লড়াইয়ে নেমেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ (সদরের একাংশ ও শ্রীপুর উপজেলা) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করছেন তিনি। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান জমা দিয়েছেন মনোনয়নপত্র, সঙ্গে হলফনামাও।

সাকিব আল হাসানের হলফনামায় দেখা যায়, ক্রিকেট খেলা ও ব্যাংক আমানত থেকে তার বার্ষিক আয় ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা। এ ছাড়া বন্ড, ঋণপত্র ও শেয়ার বাজারে তার বিনিয়োগ আছে ৪৩ কোটি ৬৩ লাখ টাকা। সাকিবের ঋণ আছে ৩৩ কোটি টাকার বেশি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা থেকে জানা যায়, সাকিব আল হাসান বিবিএ পাস। হলফনামায় পেশা হিসেবে তিনি নিজেকে একজন ক্রিকেটার উল্লেখ করেছেন। আয়ের উৎসের ঘরে সাকিব তার বার্ষিক আয় ক্রিকেট পেশা থেকে ৫ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭৬৯ টাকা এবং ব্যাংক আমানত থেকে ২২ লাখ ৯৬ হাজার ৪৯৩ টাকা।

সাকিব আল হাসানের হলফনামা পর্যালোচনা করে আরও জানা যায়, তার অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংকে জমা আছে ১১ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮৭৬ টাকা। এছাড়া ২৪ হাজার ২৬১ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা রয়েছে তার। বন্ড, ঋণপত্র ও শেয়ার বাজারে ৪৩ কোটি ৬৩ লাখ টাকা বিনিয়োগ আছে সাকিবের। রয়েছে ২৫ ভরি স্বর্ণ, ১৩ লাখ টাকার আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী।

তবে হলফনামায় স্থাবর সম্পদের ঘর ফাঁকা রেখেছেন সাকিব আল হাসান। দেননি কোনো তথ্য। আর ‘দায়’-এর ঘরে তিনি উল্লেখ করেছেন, সিকিউরিটিজ এর বিপরীতে লোন ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা এবং ইস্টার্ন ব্যাংকে লোন ১ কোটি ৫০ লাখ ২০ হাজার ৩৬৩ টাকা।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী