মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বদলি হতে পারেন ২৫০ ইউএনও, ৩২০ ওসি

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২৫০ জনের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ৩২০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে যে নির্দেশনা দিয়েছিল ইসি, সে নির্দেশনার আলোকে ৪৭ জন ইউএনওকে বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদন চায় আজ। তাদের সে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (৪ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৪৭ জন ইউএনওকে বদলির সুপারিশ এলে কমিশন তা অনুমোদন করেছে। এছাড়া আরও ২০ জনের বদলির চিঠি এসেছে।

মোট কতজন ওসি এবং ইউএনও বদলি হতে পারেন, জানতে চাইলে সচিব অশোক কুমার বলেন, আমরা যে শর্ত দিয়েছিলাম ওসিদের জন্য ৬ মাস; সে অনুযায়ী যতটুকু জেনেছি ৩২০ জনের মতো ওসি, আর ইউএনওদের ক্ষেত্রে ১ বছর; সে অনুযায়ী ২৫০ জনের মতো ইউএনও বদলি হতে পারেন।

গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুই মন্ত্রণালয়কে সব থানার ওসি এবং সব ইউএনওকে বদলির নির্দেশনা দিয়ে প্রস্তাব পাঠাতে বলে ইসি। এক্ষেত্রে যেসব থানার ওসির কার্যকাল ছয় মাস হয়েছে এবং যেসব ইউএনওর কার্যকাল এক বছর হয়েছে তাদের তালিকা আগে পাঠাতে বলেছিল সংস্থাটি।

এবারের সংসদ নির্বাচনে ২৯টি দল ও স্বতন্ত্র মিলে দুই হাজার ৭১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যা যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ সোমবার।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি (রোববার)।

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম