মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ ইয়র্কে দুর্বত্তের ছুরিকাঘাতে একই পরিবারের চারজন নিহত

news-image
 ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের দুর্বত্তের ছুরিকাঘাতে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৩ ডিসেম্বর) সকালে নিউ ইয়র্কের কুইন্স এলাকায় একটি বাসায় এ ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। উক্ত ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পরে পুলিশের গুলিতে হামলাকারী মারা গেছে।
জানা যায়, হামলার সময় ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে হতাহতদের উদ্ধার করা হয়। ওই বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল হামলাকারী। এরপর পুলিশের দুই কর্মকর্তাকেও ছুরিকাঘাত করে সে। এতে দুজন আহত হন। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
ছুরিকাঘাতের পর গুলি শুরু করে পুলিশ। গুলিতে আহত ওই হামলাকারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জ্যামাইকা হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। তবে কী কারণে এই হামলা হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
পুলিশ বলছে, সকালে তাদের কাছে এক নারী ফোন করেন। তিনি জানান, তার এক আত্মীয় তাদের পরিবারের সবাইকে মেরে ফেলছে। দুজন পুলিশ পাঠানো হলে তারা রাস্তায় ওই হামলাকারীকে দেখতে পান। এরপর ওই হামলাকারী তাদের ওপরও হামলা চালায়। এতে দুজন আহত হন। পুলিশের গুলিতে হামলাকারী আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
পরে আরও পুলিশ পাঠানো হয় ঘটনাস্থলে। ওই বাড়িতে প্রথমে একটি ১১ বছর বয়সী মেয়েকে মুমূর্ষু অবস্থায় দেখতে পায় তারা। হাসপাতালে নেওয়া হলে সে মারা যায়। পরে ফায়ার সার্ভিসের লোকেরা গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। এরা হলো এক ছেলে (১২), নারী (৪৪) ও এক ব্যক্তি (৩০)।
হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তার নাম কোর্টনি গর্ডন, বয়স ৩৯ বছর। এর আগে তিনি একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। এ ঘটনায় তদন্ত চলছে পুলিশের সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী