,

বন্যা-ভূমিধসে তানজানিয়ায় নিহত ৪৭

news-image

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায়র উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যার ফলে ভূমিধস হয়েছে। এতে অন্তত ৪৭ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে ৮৫ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে গতকাল রবিবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

জেলা কমিশনার জানেথ মায়ানজা বলেছেন, ‘রাজধানী দোদোমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে কাটেশ শহরে ভারি বৃষ্টিপাত হয়েছে।’ আঞ্চলিক কমিশনার কুইন সেন্দিগা স্থানীয় সংবাদমাধ্যমে বলেন, ‘রবিবার সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৮৫ জন।’

কপ২৮ জলবায়ু সম্মেলনের জন্য বর্তমানে দুবাইতে অবস্থান করছেন দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। তিনি হতাহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। সামিয়া বলেছেন, ‘লোকদের উদ্ধার করতে সরকারি প্রচেষ্টা জোরদারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমরা এ ঘটনায় অনেক স্তব্ধ।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট