,

অবরোধে স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চলছে দূরপাল্লার বাসও

news-image

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : এক দফা দাবিতে বিএনপিসহ অন্যান্য সমমনা দলের ডাকা অবরোধ কর্মসূচিতেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যান্য দিনের মতো মহাসড়কে গণপরিবহনের পাশাপাশি দূরপাল্লার বিভিন্ন বাস চলাচল করতে দেখা গেছে। সেই সঙ্গে মহাসড়কে যাত্রীর চাপও রয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়।

আশরাফুল ইসলাম নামের এক যাত্রী জানান, ঢাকায় যাওয়ার উদ্দেশে বের হয়েছিলাম। মহাসড়কে এসে দেখি সব যানবাহনই চলাচল করছে। আশা করছি নির্বিঘ্নে গন্তব্যস্থলে যেতে পারবো।

বিল্লাল হোসেন নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জানান, পরীক্ষা দেওয়ার জন্য শনির আখড়া যাচ্ছি। হরতাল-অবরোধে বাইরে বের হতে আগে কিছুটা ভয় লাগলেও এখন আর সেই ভয় লাগে না। আর সবকিছু স্বাভাবিক থাকায় মা-বাবাও চিন্তামুক্ত থাকেন।

মহিউদ্দিন আহমেদ নামে এক বাসচালক জানান, রাস্তায় দিনে কিছু না ঘটলেও মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে। কখন কে কী করে বসে তা নিয়েই আতঙ্কে থাকি। পরিবার চালাতে হলে তো গাড়ি চালাতেই হবে। এছাড়া আর কোনো উপায় নাই।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে। প্রতিটি পয়েন্টে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এখনো পর্যন্ত কোথাও কোনো বিশৃংখলার ঘটনা ঘটেনি। তবুও আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট