,

গুলিস্তানে বাসে আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া বাস টার্মিনালে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩ ডিসেম্বর) দুপুর ২টা ৫২ মিনিটে বাসটিতে আগুন লাগানোর খবর পায় ফায়ার সার্ভিস। তাদের দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আমরা দুপুর ২টা ৫২ মিনিটে খবর পেয়েছি ফুলবাড়িয়া বাস টার্মিনালের পাশে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। কাছের ফায়ার স্টেশনের দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় বাসের কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে গতকাল রাতে (২ ডিসেম্বর) ঢাকায় তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সায়েদাবাদ, গাবতলী ও আগারগাঁওয়ে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর এটি দলটির ডাকা নবম দফার অবরোধ। এই অবরোধ শেষ হবে মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ৬টায়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান