,

বিমানবন্দরে ৭ কোটি টাকার স্বর্ণসহ ৪ যাত্রী আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কোটি টাকার (৬ কেজি ৯৫৬ গ্রাম স্বর্ণ) স্বর্ণসহ ৪ যাত্রীকে করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এনএসআই ও ঢাকা কাস্টমসের বিশেষ এক অভিযানে তাদেরকে আটক করা হয়।

আজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াইল হক।

আটককৃতরা হলেন, মো. আলী হোসেন ইউএস বাংলা এয়ারলাইন্স যোগে দুবাই থেকে আসেন, যাত্রী জসীম উদ্দিন (৪৭), লিটু মিয়া (৩৯) এবং যাত্রী মোহাম্মদ জুম্মন খান এমিরেটস এয়ারলাইন্সে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

জিয়াইল হক জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যমতে পেস্ট ফর্মের গোল্ড, গোল্ড বিস্কুট এবং সোনার অলংকার উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, যাত্রীরা বিমানবন্দরে অবতরণ করার পর এপিবিএন, এনএসআই ও কাস্টমস যৌথ আভিযান পরিচালনা করে। অভিযানে যাত্রীদের সনাক্ত করে পায়ুপথে গোল্ড রয়েছে মর্মে সন্দেহের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে উত্তরায় অবস্থিত হলি ল্যাব ডায়গনেস্টিক সেন্টারে পাঠিয়ে এক্সরে করলে তাদের পায়ুপথে স্বর্ণের অস্তিত্ব লক্ষ্য করা যায়।

মোহাম্মদ জিয়াইল হক জানান, মো: আলী হোসেনের কাছ থেকে ৩ টি ডিম্বাকৃতির পেস্ট গোল্ড (৮৮০ গ্রাম), গোল্ড বিস্কুট এবং অলংকার সহ মোট ১ কেজি ৯৪ গ্রাম সোনা পাওয়া যায়। জসীম উদ্দিনের কাছ থেকে ৯ টি ডিম্বাকৃতির পেস্ট গোল্ড (১৯৫০ গ্রাম), গোল্ড বিস্কুট এবং অলংকার সহ মোট ২ কেজি ১৬৪ গ্রাম সোনা পাওয়া যায়। এছাড়া মোহাম্মদ জুম্মন খানের কাছ থেকে ১৫৩৪ গ্রাম সোনা পাওয়া যায়।

তিনি আরও বলেন, লিটু মিয়া নামে আরেক যাত্রীর কাছ থেকে ২১৬৪ গ্রাম সোনা পাওয়া যায়। সবমিলে আসামিদের কাছ থেকে ৭ কোটি টাকার সোনা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট