,

আচরণবিধি লঙ্ঘন করে সাকিব বললেন, ‘আমি দুঃখিত’

news-image

মাগুরা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ থেকে নৌকা প্রতীকে লড়ছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। প্রার্থী ঘোষণার পর গাড়িবহর নিয়ে শোডাউন করায় তাকে তলব করেছিল নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের নোটিশের জবাব দিতে আজ শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে মাগুরা দায়রা ও জজ আদালতে সশরীরে হাজির হন সাকিব আল হাসান। পরে মাগুরার যুগ্ম-১ জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদারের খাস কামরায় হাজির হয়ে লিখিত জবাব দেন সাকিব আল হাসান।

সাকিব আল হাসানের আইনজীবী সাজেদুর রহমান সংগ্রাম বলেন, ‘গত ২৯ নভেম্বর সাকিব আল হাসান মাগুরায় আসেন। তখন কামারখালী এলাকায় জমা হয় তার ভক্ত ও উৎসুক জনতা। সেখানে ভক্ত ও সাধারণ জনতা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সেখানে কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। কিংবা দলীয় কাউকে তিনি ডাকেননি। আমরা নোটিশের জবাবে এ সব কথা উল্লেখ করেছি। ভবিষ্যতে আমরা এ সব বিষয়ে সতর্ক থাকব। আইন মেনে চলব।’

আদালত থেকে বেরিয়ে সাকিব আল হাসান সাংবাদিকদের বলেন, ‘গত ২৯ তারিখে আমি ঢাকা থেকে মাগুরায় আসলে আমার ভক্তসহ শহরবাসী আমাকে শুভেচ্ছা জানান। এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ ঘটনার জন্য আমি খুবই দুঃখিত। আমি নির্বাচনী আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। তবে নির্বাচনে এই প্রথম ও নতুন। আগামীতে যেনো এরকম ঘটনা না ঘটে সেদিকে আমি দৃষ্টি রাখব।’

গতকাল বৃহস্পতিবার নির্বাচনী অনুসন্ধান কমিটির পাঠানো নোটিশে বলা হয়, ‘আপনি সাকিব আল হাসান, মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ঘোষণার পর ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরা আগমনের সময় কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন। তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। যা গণমাধ্যমে প্রচার ও প্রকাশিত হয়েছে। এটির মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮-এর ৬ (ঘ), ৮ (ক) , ১০ (ক) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন করেছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত হাজির হয়ে লিখিত জবাব দেওয়ার জন্য আপনাকে বলা হলো।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট