,

দ্বিতীয় সন্তানের মা হলেন শুভশ্রী

news-image

বিনোদন ডেস্ক : দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আজ বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর সন্তান জন্ম দেওয়ার খবরটি নিশ্চিত করেছেন তাঁর স্বামী ও নির্মাতা রাজ চক্রবর্তী।

মেয়ে হওয়ার আনন্দে এক্স হ্যান্ডেলে রাজ লিখেছেন, ‘আমাদের সংসারে একমুঠো আনন্দ এল। আমরা খুব খুশি। আমাদের ছোট্ট রাজকন্যাকে ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিন।’

চলতি বছরের জুন মাসে দ্বিতীয় সন্তান আসার খবর সকলকে জানান রাজ এবং শুভশ্রী। সে সময় ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর শুটিং করছিলেন তিনি। শুভশ্রী বরাবরই প্রকাশ্যে বলেছেন যে তাঁরা বরাবরই দু’টি সন্তান চেয়ে এসেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিংয়ের সময় রাজ ও শুভশ্রীর সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালে মার্চ মাসে বাগদান সারেন তাঁরা। সেই বছরের মে মাসেই বাঁধেন গাঁটছড়া। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর প্রথম সন্তান যুবানের জন্ম হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট