,

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ‍নির্বাচনে অংশগ্রহণের কথা জানাল দুই ইসলামী দল

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ ‍নির্বাচনে অংশগ্রহণের জন্য ইসলামপন্থী রাজনৈতিক দল খেলাফতে রাব্বানী বাংলাদেশ এবং নেজামে ইসলাম পার্টি বাংলাদেশের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন।

শাখাওয়াত মুন জানান, সাক্ষাৎকালে জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন খেলাফতে রাব্বানী বাংলাদেশ এবং নেজামে ইসলাম পার্টি বাংলাদেশের নেতারা। দল দুটোর নেতৃত্বে ছিলেন মুফতি ফয়জুল হক জালালাবাদী ও মাওলানা আনওয়ারুল হক।

একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি এবং নির্বাচনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করতে শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন নেতারা।

কে এম শাখাওয়াত মুন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের ভূয়সী প্রশংসাও করেন তাঁরা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান