,

ভোটের দিন আমরা কোনো হুমকি দেখছি না : আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত আমরা কোনো ‘থ্রেট’ (হুমকি) দেখছি না। আমাদের গোয়েন্দা সংস্থা সব জায়গায় মোতায়েন করা আছে। কোনো থ্রেটের তথ্য পেলে আমরা আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেব।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, আমরা সিইসির সঙ্গে কথা বলেছি। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাই নির্বাচন কমিশনের (ইসি) অধীনে চলে আসে। ইসির নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি। ইসির নির্দেশনা অনুযায়ী অবাধ ও সুষ্ঠভাবে নির্বাচন করার জন্য আইন মোতাবেক যে কাজ করা দরকার আমরা তাই করে থাকি। আমরা ইসির নির্দেশ অনুযায়ী কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা আশা করছি ইসির নির্দেশনা অনুযায়ী দেশবাসীকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।

বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, এখন পর্যন্ত আশঙ্কাজনক কোনো খবর আছে কি না? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত আশঙ্কাজনক কোনো খবর নেই, বা বোধও করছি না।

সহিংসতা প্রসঙ্গে আব্দুল্লাহ আল মামুন বলেন, সহিংসতা যারা করছে… তারা তো বাস, গাড়ি ও ট্রেনে আগুন দিচ্ছে। এদের মধ্যে অনেকে গ্রেপ্তার হচ্ছে। তবে আমরা তৎপর আছি। আমাদের তৎপর থাকার কারণে রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। বর্তমানে ৮০ শতাংশ গাড়ি রাস্তায় চলাচল করছে। এছাড়া প্রায় সবকিছুই স্বাভাবিক হচ্ছে। যারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে, দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার উপনির্বাচনে প্রকাশ্যে ব্যালটে সিল মারার বিষয়ে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা জানা নেই। তবে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো নির্বাচনে আইন বহির্ভূত কাজে পুলিশের লোক হোক বা যেকোনো লোক হোক… যার বিরুদ্ধে ত্রুটি পাব তখনই ব্যবস্থা নেব।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান