,

নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর সড়কে পড়ে রইল বিআরটিসি বাস

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন বিজয় সরণি সংলগ্ন উড়োজাহাজ ক্রসিং মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের এক পাশ ব্লক করে পড়ে ছিল বিআরটিসির একটি বাস। বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উড়োজাহাজ ক্রসিংয়ের পাশে মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে এ ঘটনা ঘটে।

এতে সড়কের এক পাশে ঘণ্টাখানেক যান চলাচল বিঘ্নিত হয়। পরে ট্র্যাফিক পুলিশ রেকার গাড়ির সহায়তায় বাসটি সরিয়ে নেয়। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত না হলেও ফুটপাতের পথচারী নিরাপত্তা বেষ্টনী বেঁকে গেছে। বিআরটিসির বাসটি আটক করেছে ট্র্যাফিক পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ট্র্যাফিক তেজগাঁও বিভাগের শেরে বাংলা নগর জোনের সহকারী কমিশনার (এসি) শোভন চন্দ্র হোড় জানান, সকাল সাড়ে ৮টার দিকে উড়োজাহাজ ক্রসিং থেকে ইউটার্ন করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মেট্রোরেলের স্প্যান, এরপর ফুটপাতে ধাক্কা দেয়। এতে কোনো যাত্রী হতাহতের খবর আমরা পাইনি।

তিনি বলেন, বাসটির ফিটনেস সমস্যা। বাসের চালক-হেলপারের কাছে আমরা কোনো কাগজপত্র পাইনি। বিআরটিসি বাস কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আপাতত বাসটি আটক রাখা হয়েছে।

শোভন চন্দ্র হোড় বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেন ব্লক করে সড়কে লম্বালম্বি ফুটপাত বরাবর ওঠার কারণে যান চলাচল বিঘ্নিত হয়। এ কারণে অফিসগামী যাত্রীদের ভোগান্তি ও অনাকাঙ্ক্ষিত যানজটে পড়তে হয়। সকাল সাড়ে ৯টা নাগাদ আমরা বাসটি সরিয়ে নেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান