,

ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিলেই জেল

news-image

ঝালকাঠি প্রতিনিধি : নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক পদ তাই এর সুরক্ষা করার দায়িত্ব আমাদের। আর ভোটার উপস্থিত করানোর দায়িত্ব প্রার্থীর। তবে কেউ ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিলে তার তিন থেকে সাত বছর কারাদণ্ডের বিধান আছে। আর আমরা সেভাবেই আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শনিবার (২৫ নভেম্বর) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিন জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি এ কথা বলেন।

রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নে ইসি বলেন, আমরা (কমিশন) প্রথম থেকে ধাপে ধাপে তাদের ডেকেছি। আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে চায়ের দাওয়াত দিয়েছি কিন্তু তারা কোনো সাড়া দেয়নি। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছি।

ঝালকাঠি জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। এতে সভাপতিত্ব করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট