,

ডেমরায় বাসের ধাক্কায় নিহত ৩ জনের পরিচয় মিলেছে

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় নিহত তিন লেগুনা যাত্রীর পরিচয় মিলেছে। তারা হলেন— আসিফ হুসাইন সুমন (২৮), শামসুন্নাহার (৫২) ও কিশোরী উম্মে হাবিবা (১১)।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার।

তিনি বলেন, নিহত আসিফ হোসেন ডেমরার তালতলা এলাকায় থাকতেন। তিনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। তার বাড়ি রাজশাহীতে। নিহত শামসুন্নাহারের বাড়ি নারায়ণগঞ্জ জেলার কুতুবপুর এলাকায়। আর কিশোরী উম্মে হাবিবার বাড়ি মাদারীপুরের শিবচর থানার সন্ন্যাসীর চর গ্রামে।

এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সকালে আসিয়ান পরিবহনের একটি যাত্রীবাহী বাস লেগুনাটিকে ধাক্কা দিলে তিনজন নিহত হয় এবং তিনজন আহত হয়। প্রথমে একজনের পরিচয় পাওয়া যায়। পরে সিআইডির ক্রাইম সিন এসে নিহত কিশোরীর পরিচয় শনাক্ত করে। এরপর আরেক নিহতেরও পরিচয় জানা যায়।

পুলিশ পরিদর্শক সুব্রত পোদ্দার জানান, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে আহত এক ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে ক্রাইম সিন। আহত ওই ব্যক্তির নাম আবুল হোসেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট