মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেমন আছেন সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকরা?

news-image

১০ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হননি ভারতে সুড়ঙ্গে আটকেপড়া শ্রমিকরা। বারবার পরিকল্পনা করেও ব্যর্থ হচ্ছে উদ্ধারকর্মীরা। তারা বলছেন, আটকেপড়া ৪১ শ্রমিককে উদ্ধার করতে ১৫ দিনও লেগে যেতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

১২ নভেম্বর রবিবার সকালে ভারতের উত্তরাখন্ডে ওই সুড়ঙ্গ ধসে ৪০ জন শ্রমিক আটকা পড়েন। তবে তারা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে দেশটির সরকার। প্রায় ২৪ ঘণ্টা পর সোমবার তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্ষম হন উদ্ধারকর্মীরা।

দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ বাহিনীর সিনিয়র কমান্ডার করমবীর সিং ভান্ডারি বলেন, ‘সুড়ঙ্গে আটকেপড়া সবাই বেঁচে আছেন। তাদের খাবার ও পানি সরবরাহ করেছি আমরা।’

একাধিকবার তাদের উদ্ধারের পরিকল্পনা ও অভিযান ব্যর্থ হয়েছে। ঝুঁকি এড়াতে বারবার পরিকল্পনা পরিবর্তন করতে হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

ভারতের সড়ক যোগাযোগ ও মহাসড়ক বিষয়ক সচিব অনুরাগ জেইন বলেন, ‘মার্কিন প্রযুক্তিতে তৈরি অগার ড্রিল মেশিন ব্যবহার করছেন তারা। আর হয়তো আড়াই দিনের মধ্যে শ্রমিকদের উদ্ধার করতে পারব আমরা।’

তিনি বলেন, পাঁচটি উদ্ধারকারী দল ও পরিকল্পনা প্রস্তুত রয়েছে তাদের। কিন্তু সেগুলো বাস্তবায়নে ১২ থেকে ১৫ দিন লেগে যেতে পারে। জেইন বলেন, ‘আমরা সবগুলো উপায় পর্যালোচনা করে দেখছি।’

মঙ্গলবার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন পুরুষ অর্ধবৃত্ত হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন। তাদের মাথায় হেলমেট ও পরনে নির্মাণশ্রমিকের জ্যাকেট।

শ্রমিকদের স্বাভাবিকভাবেই ক্লান্ত ও উদ্বিগ্ন দেখাচ্ছে। কারও মুখে খোঁচা খোঁচা দাঁড়ি। পেছন থেকে একজন উদ্ধারকর্মীর কণ্ঠ শোনা যাচ্ছিল। যিনি সবাইকে এক এক করে ক্যামেরার সামনে আসার নির্দেশ দিচ্ছেন যেন সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়।

তারা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। তাদের অক্সিজেন ও বোতলজাত পানি দেওয়া হচ্ছে। সঙ্গে থাকছে শুকনো খাবার ও ফল।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের