মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ বুধবার থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি। ভোর ৬টা থেকে আগামী শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে এ কর্মসূচি চলবে।

একই কর্মসূচি করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম, পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, এনডিএমসহ যুগপৎ আন্দোলনের সাথে যুক্ত সমমনা অন্যান্য রাজনৈতিক দল।

এছাড়াও বিরোধী দলের ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে সমর্থন জানানোর পাশাপাশি রাজপথে নিজেদের মতো কর্মসূচি পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টি। এর আগে পাঁচ দফায় ২৬৪ ঘণ্টার অবরোধ এবং দুই দফায় ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি করেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ প- হওয়ার পর থেকে বিএনপিসহ সমমনা জোটগুলো ‘কঠোর’ কর্মসূচিতে যায়। ২৮ অক্টোবরের ঘটনার পর দিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে তারা। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি। প্রথম দফা ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা, তৃতীয় দফা ৮ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা, চতুর্থ দফায় ১২ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা এবং পঞ্চম দফায় ১৫ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ছাড়াও গত ১৮ নভেম্বার থেকে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করে বিএনপিসহ সমমনা দল ও জোট।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের