,

যাত্রাবাড়ীতে বাসে আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে যাত্রাবাড়ী মোড়ে বাসটিতে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ রাত ৮টা ৪০ মিনিটে যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। প্রাথমিকভাবে বাসের নাম জানা যায়নি।

উল্লেখ্য, বিএনপি-জামায়াতের ডাকা ষষ্ঠ দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হবে বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টায়। যা শেষ হবে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টায়।

ফায়ার সার্ভিস থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্যের উল্লেখ করে জানানো হয়েছে, গত ২৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত ১৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট