মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব পলিটিক্সের ‘পি’ জানে না, ও কেন নির্বাচন করবে?

news-image

বিনোদন ডেস্ক : ক্রিকেট ছেড়ে এখনই রাজনীতিতে আসা উচিত হবে না সাকিব আল হাসানের- এমন অভিমত দিয়েছেন চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর।

মিশা বলেন, আমাদের আবেগের সবচেয়ে বড় জায়গার নাম হচ্ছে ক্রিকেট। সেই ক্রিকেটের নায়ক সাকিব। সে যদি এখন রাজনীতিতে চলে আসে, কেমন হবে? রাজনীতি মানে হচ্ছে- হয় মানুষ তোমার পক্ষে আসবে না হয় বিপক্ষে। বিপক্ষের মানুষ সমালোচনা করবে; কিন্তু খেলার ক্ষেত্রে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক জায়গায়।

জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানের তিন আসন থেকে মনোনয়ন সংগ্রহের পর এভাবেই প্রতিক্রিয়া জানান অভিনেতা।

মিশা সওদাগর বলেন, সাকিব জানে কোন বল কখন কিভাবে আউট করবে, কোন বল সিক্স মারতে হয়। ও তো পলিটিক্সের ‘পি’ও জানে না। ও হঠাৎ পলিটিক্স করবে কেন? সময় আছে তো অনেক। পরে করবে। আগে অ্যাকাডেমিক করুক।

এ সময় রাজনীতিতে মাশরাফির উদাহরণ টেনে এই অভিনেতা বলেন, মাশরাফি ক্যারিয়ারের একদম শেষদিকে সংসদ নির্বাচনে এসেছিলেন। সাকিবেরও তাই করা উচিত। ওকে সবাই ভালোবাসে। ও ১৮ কোটি মানুষের প্রতিনিধি, বিশ্ব ক্রিকেটের প্রতিনিধি। ক্রিকেটের সবচেয়ে বড় সাইনবোর্ড।

মিশা সওদাগর চান- সাকিব এখনই রাজনীতিতে না আসুক। তিনি বলেন, এ দেশে অনেক মা-বাবা তার সন্তানকে একজন ক্রিকেটার সাকিব বানাতে চান। রাজনীতিক সাকিব বানাতে চাইবেন না। তাই রাজনীতি বাদ দেওয়া উচিত। ওর ক্রিকেট নিয়ে থাকা উচিত।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। আসনগুলো হলো- ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী