,

দেশে ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে তিনজনের এবং ঢাকার বাইরে দু’জন।

এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ২৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৮৬ জন ঢাকা মহানগরে এবং ৯১১ জন দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হয়েছে ৩ লাখ ২ হাজার ৫৪২ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫৪ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ বছর ঢাকায় ১ লাখ ৫ হাজার ৮২১ এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ১ লাখ ৯৬ হাজার ৬৩১ রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৯০৪ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। বাকি ৬৫০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন।

আজ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন ৪ হাজার ৬৫৩ জন রোগী। তাদের মধ্যে ১ হাজার ১৯৩ জন ঢাকায় এবং ঢাকার বাইরের ৩ হাজার ৪৬০ জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬, মার্চে ১১১, এপ্রিলে ১৪৩, মে মাসে ১ হাজার ৩৬, জুনে ৫ হাজার ৯৫৬, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬, আগস্টে ৭১ হাজার ৯৭৬, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন হাসপাতালে ভর্তি হন। নভেম্বরের প্রথম ২০ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ২৭৭ জন রোগী।

ডেঙ্গুতে গত জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ২, মে মাসে ২, জুনে ৩৪, জুলাইয়ে ২০৪, আগস্টে ৩৪২, সেপ্টেম্বরে ৩৯৬ এবং অক্টোবরে ৩৫৯ জনের মৃত্যু হয়। নভেম্বরের প্রথম ২০ দিনে মৃত্যু হয়েছে ২০৫ জনের।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট