,

প্রবাসীরাও এবার ভোট দিতে পারবেন

news-image

এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরাও। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। এজন্য আগামী ১৫ দিনের মধ্যে প্রবাসীদের নিজ নিজ এলাকার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে আবেদন করতে হবে।

এ নিয়ে গ্রিস, আলবানিয়া ও মাল্টা প্রবাসীদের বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

গ্রিস, আলবেনিয়া ও মাল্টা প্রবাসী বাংলাদেশিদের জানানোর জন্য গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচীর তফসিল ঘোষণা করেছে। তফসিলের সময়সূচি অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’ এর ২৭ অনুচ্ছেদ অনুসারে জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ডাকযোগে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোটাধিকার প্রয়োগের বিধান রয়েছে। আগ্রহী নাগরিকদের ভোটদানের জন্য নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী সময়সূচির তফসিল ঘোষণার দিন থেকে ১৫ (পনের) দিনের মধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে আবেদনের মাধ্যমে ‘নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮’ এর ১১ থেকে ১৫ নং বিধি অনুসরণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের ‘নির্বাচনী আইন’ ট্যাবে ‘নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮’ টি পাওয়া যাবে।

 

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট