,

ঘূর্ণিঝড় মিধিলি : দেয়াল চাপা ও গাছ পড়ে ৭ জনের মৃত্যু

news-image

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে টানা বৃষ্টি এবং গাছ ও দেয়াল চাপায় এখন পর্যন্ত ৭ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে কক্সবাজারের টেকনাফে দেয়াল ধসে ৪ জন এবং চট্টগ্রামের সন্দ্বীপ, মিরসরাই ও টাঙ্গাইলে ঝড়ে গাছ পড়ে ৩ জন মারা গেছে।

উপকূলীয় জেলাসহ প্রায় সারা দেশেই দিনভর ছিল মাঝারি থেকে ভারি বৃষ্টি। বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ। বিনষ্ট হয়েছে খেতের ফসল।

বৃহস্পতিবার রাত থেকেই দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয় বাগেরহাটে। শুক্রবার সকালে তীব্রতা আরও বাড়ে। ঘূর্ণিঝড় মিধিলি উপকূল অতিক্রমের পর কমতে থাকে বৃষ্টি ও বাতাস। পটুয়াখালীতে বৃষ্টি ও ঝোড়ো বাতাসের তীব্রতা কমে আসে শুক্রবার দুপুরের দিকে। ঝড়ের কারণে অনেক জায়গায় ব্যাহত হয় বিদ্যুৎ সরবরাহ।

ঘূর্ণিঝড়ের প্রভাবে নোয়াখালীর বিভিন্ন স্থানে উপড়ে পড়ে গাছ। বৈদ্যুতিক তার ছিঁড়ে বন্ধ থাকে বিদ্যুৎ সরবরাহ। বন্ধ রাখা হয় হাতিয়ার সাথে সারাদেশের নৌ-যোগাযোগ।

পিরোজপুরের কঁচা, বলেশ্বর, কালিগঙ্গা নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ছিল। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয় জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ।

সাতক্ষীরায় জোয়ারের পানির উচ্চতা বাড়ায় আশাশুনির কুড়িকাহুনিয়া ও রুইয়ার বিলের বেড়িবাঁধে ফাটল দেখা দেয়।

সাতজনের মৃত্যু

বৃহস্পতিবার দিবাগত গভীররাতে কক্সবাজারের টেকনাফে ভারী বৃষ্টিতে বসতঘরের মাটির দেয়াল ধসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। চট্টগ্রামের সন্দ্বীপে ঝড়ের সময় গাছের ডাল ভেঙে পড়ে মারা গেছেন একজন। মিরসরাইয়ে গাছের ডাল ভেঙে পড়ে মারা গেছে এক শিশু।

এদিকে শুক্রবার দুপুরে টাঙ্গাইলে ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে এক কাপড় ব্যবসায়ী মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান