,

নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে চৈয়ারকুড়ি মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। চারটায় দিকে গোকর্ণ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আয়োজিত সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনে জাতীয় সংগীত পরিবেশন,শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবলীগ আহবায়ক মো: রায়হান আলী ভূইয়া ও প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ভানু চন্দ্র দেব।

সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ ও রিয়াজুল ইসলাম চৌধুরী বকুলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: লতিফ হোসেন,উপজেলা মহিলা আওয়ামীলীগ আহবায়ক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,গোকর্ণ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমিনুল ইসলাম বেলায়েত,সাধারণ সম্পাদক মো: মহিদুজ্জামান টিটু।সম্মেলনে যুবলীগ নেতা ও ভলাকুট ইউপি চেয়ারম্যান মো: রুবেল মিয়া, মো: আল কাউসার,জানে আলম সায়েম ভূইয়া,নজরুল ইসলাম ভূইয়া,মো: লায়েছ উদ্দিন,শরীফুল ইসলাম সেলিম,রতন সাহাজী,আমির আলী মেম্বার,শেখ মো: কাপ্তান মিয়াসহ উপজেলা,ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এসময় দলীয় জনপ্রতিনিধি,উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামীলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং গোকর্ণ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দুপুর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে যুবলীগের নেতাকর্মীরা ব্যানার,ফেস্টুনসহ টি-শার্ট ও ক্যাপ পরে পৃথক পৃথকভাবে মিছিল নিয়ে সম্মেলনস্থলে পৌছাঁন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান