,

সবাইকে বিশ্বাস করে কষ্ট পান শ্রাবন্তী

news-image

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারে একাধিক বিয়ে, বিচ্ছেদের মধ্যে দিয়ে যেতে হয়েছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। ফলে ভালো-মন্দ দুইয়ের অভিজ্ঞতাই রয়েছে এই অভিনেত্রীর জীবনে।

শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। অনেকেই বলেন, খুব সহজেই কাউকে বিশ্বাস করে ফেলেন তিনি। যার কারণে অনেক সময়েই ঠকতে হয় নায়িকাকে।

বর্তমানে শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চৌধুরানী’ সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রাবন্তী। এই ছবির পরিচালকও মনে করেন, শ্রাবন্তী আসলেই খুব সহজ সরল প্রকৃতির।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভ্রজিৎ মিত্র বলেন, শ্রাবন্তীকে বেশ ইমোশনাল মনে হয়েছে। তবে তিনি মোটেও বোকা নয়, ভীষণই স্মার্ট।

তবে লোকে যে বলে শ্রাবন্তী সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলেন, সে কথার সঙ্গে সহমত তিনি। এই পরিচালকের কথায়, ‘হ্যাঁ, শ্রাবন্তী সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলেন। আমিও তাই। আর সে কারণেই হয়তো খুব কষ্টও পায়।’

এ মুহূর্তে ‘দেবী চৌধুরানি’র জন্য ভীষণই কঠোর পরিশ্রম করছেন শ্রাবন্তী। তিনি ঘোড়ায় চড়া শিখেছেন। লাঠি খেলা, তলোয়ার চালানো— সবই শিখেছেন। সময় বের করে ছেলে ও হবু পুত্রবধূকে নিয়ে থাইল্যান্ডেও ঘুরে এসেছেন।

প্রসঙ্গত, মাত্র ১৬-১৭ বছর বয়সেই পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। সেই সংসারে রয়েছে একটি পুত্র সন্তান। এরপর ২০১৬ সালে বিচ্ছেদের পর মডেল কৃষ্ণ ভিরাজকে বিয়ে করেন তিনি। সেই বিয়েও ভেঙে যায়। ২০১৯-এ ফের বিয়ে করেন রোশন সিংকে। সেই বিয়েও টেকেনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট