,

নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে বাস, নিহত ৩৬

news-image

কলকাতা প্রতিনিধি : ভারতের জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে ৩০০ ফুট নিচে পড়ে গেছে বাস। এতে ৩৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। বুধবার সকালে ভূস্বর্গ কাশ্মীরের ডোডা জেলায় এ দুর্ঘটনা ঘটে।

জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার জানিয়েছেন, বাসটি বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়ক ধরে ডোডার দিকে যাচ্ছিল। পথে ত্রুঙ্গল-আসারের পাহাড়ি রাস্তা থেকে ছিটকে ৩০০ ফুট নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর এ পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা শোক প্রকাশ করেছেন। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বার ডোডা জেলায় সড়ক দুর্ঘটনা ঘটল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট