,

সিইসির সঙ্গে দেখা করলেন ডিএমপি কমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। ডিএমপি কমিশনার প্রায় ঘণ্টা খানেক নির্বিচন কমিশন কার্যালয়ে অবস্থান করেন ৷

বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে দুপুরে ডিএমপি কমিশনার সিইসির সঙ্গে দেখা করলেন ৷

বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন ভবনে পৌঁছান ডিএমপি কমিশনার। এরপর সিইসির সঙ্গে দেখা করেন ৷ তিনি সেখানে দুপুরের খাবারও গ্রহণ করেন বলে জানা গেছে ৷

ডিএমপি কমিশনারের কাছে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, সবকিছু স্বাভাবিক রয়েছে।

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক দলের নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি ঘিরে কোনো হুমকি তৈরি হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, সেটা রাজনৈতিক দলের বিষয়।

এদিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কমিশনের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ নিরাপত্তা সংশ্লিষ্ট সব সংস্থা দায়িত্ব পালন করছে ৷

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট