,

নির্বাচনে গেলে স্যাংশন আসতে পারে: জি এম কাদের

news-image

অনলাইন ডেস্ক : দেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনে গেলে যুক্তরাষ্ট্রের স্যাংশন বা নিষেধাজ্ঞা আসতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভার সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘নির্বাচনে যাওয়ার এখনো পরিবেশ তৈরি হয়নি। নির্বাচনে গেলে স্যাংশন আসারও সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় যদি আমরা নির্বাচনে যাই, আর যদি পরবর্তীতে সরকার সমস্যায় পড়ে তাহলে কী হবে?’

সভায় অংশ নেওয়া নেতাদের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, ‘আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার। নানা বিষয়ে আমাকে ভেবে দেখতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের চিঠি এসেছে আমাদের কাছে। এই চিঠির গুরুত্ব অনেক। এটা যুক্তরাষ্ট্রের অফিসিয়াল চিঠি। তারা সংলাপ চাচ্ছে। আমরাও সংলাপের কথা বলে আসছি।’

জি এম কাদের বলেন, ‘আমরা আর কোনো দলের মুখাপেক্ষী থাকতে চাই না। এখন দলগতভাবে আমরা অনেক শক্তিশালী। আমাদের ইউনিটি অন্য সময়ের থেকে অনেক বেশি এখন।’

তিনি বলেন, ‘এখন যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে সবগুলো রাজনৈতিক দল খাদের কিনারে চলে এসেছে। সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে দল গভীর খাদের কিনারে চলে যেতে পারে, পড়তে পারে অস্তিত্ব সংকটে। তবে দল এখনো পর্যন্ত নির্বাচনে যাবে কি না বা আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধবে কি না এসব বিষয়ে অবস্থার প্রেক্ষাপটে সিদ্ধান্ত নেওয়া হবে।’

অনুষ্ঠানে জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘শুধুমাত্র জনপ্রিয়তার ভিত্তিতে রাজনীতি নয়, ক্ষমতার রাজনীতিতে কিছু কৌশলও অবলম্বন করতে হয়। এখানে দাবার গুটি যে চতুরভাবে চালতে পারবে, সেই সফল হবে। দলের প্রয়োজনে হয়তো আমাদের আদর্শ-নীতির সঙ্গে আপস করতে হতে পারে। যদি তা করতে হয়, তবে আমরা চেয়ারম্যানকে ব্লাইন্ড সাপোর্ট দেব।’

এ সময় আরও বক্তব্য দেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান