,

ডাচদের হারিয়ে অপরাজিত ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল সবার আগেই। নিয়মরক্ষার শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি ছিল নিয়মরক্ষার। ভারতের দেওয়া ৪১১ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে ডাচদের ইনিংস থামে ২৫০ রানে। এতে ১৬০ রানের বড় জয় নিয়ে লিগ পর্বের সমাপনী টানল ভারত। এতে ৯ ম্যাচে নয় জয়ে লিগ পর্বে অপরাজিত থাকল রোহিত-কোহলিরা।

ভারতের এই জয়ে দেশে ফিরে আসা বাংলাদেশ বিশ্বকাপ থেকে পেয়েছে সুখবর। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে পেছনে ফেলে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। কোহলিদের কাছে ডাচদের হারে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত হয়।

শ্রেয়াস আইয়ার-লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ডাচদের সামনে জমা হয় রানের পাহাড়। সেই রান তাড়া করতে গিয়ে শুরুতেই হোঁচট খায় তারা। রানরেট অনুযায়ী খেলতে পারেননি কেউ। নিদামানুরু ৬ ছক্কা ও ১ চারে ৩৯ বলে ৫৪ রানে আউট হলে শেষ হয় ডাচদের ইনিংস। এঙ্গেলব্রেখটের ব্যাট থেকে আসে ৮০ বলে ৪৫ রান। এছাড়া কলিন অ্যাকারম্যান ৩২ বলে ৩৫ ও ম্যাক্স ও’ডাউড ৪২ বলে ৩০ রান করেন। এই ম্যাচে হাত ঘুরিয়ে একটি করে উইকেটও পান বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুটি করে উইকেট নেন সিরাজ, বুমরাহ, কুলদীপ ও জাদেজা।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই ডাচ বোলাদের ওপর চড়াও হন দুই ওপেনার রোহিত ও শুভমান গিল। দুই জনে গড়েন শতরানের জুটি। দলীয় ১০০ রানে ৩২ বলে ৫১ রান করে আউট হন শুভমান গিল।

এরপরও আক্রমণ চালিয়ে গেছেন রোহিত। তবে ক্যারিয়ারের ৫৪তম ফিফটি পূরণ করেই সাজঘরের পথে হেঁটেছেন ভারতীয় এই ওপেনার। ৫৪ বলে ৬১ রান করেন তিনি। এরপর ক্রিজে আসা শ্রেয়াস আইয়ারকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন বিরাট কোহলি। দলীয় ২০০ রানে ৫৬ বলে ৫১ রানে আউট তিনি।

এরপর শুরু হয় শ্রেয়াস আইয়ার আর লোকেশ রাহুলের তাণ্ডব। চতুর্থ উইকেটে ১২৮ বলে ২০৮ রানের বিশাল জুটিতে ভারতকে চারশ পার করে দেন তারা। ৮৪ বলে শতক স্পর্শ করেন আইয়ার, রাহুলের সেঞ্চুরি ছুঁতে লাগে মাত্র ৬২ বল। ইনিংসের এক বল বাকি থাকতে আউট হন রাহুল। ৬৪ বলে ১০২ রানের ইনিংসে ১১টি চার আর ৪টি ছক্কা হাঁকান রাহুল।

শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪১০ রান সংগ্রহ করে ভারত। ৯৪ বলে ১২৮ রানে অপরাজিত থাকেন আইয়ার। মারকুটে ইনিংসে তিনি ১০টি চারের সঙ্গে হাঁকান ৫টি ছক্কা। সূর্যকুমার যাদব অপরাজিত থাকেন ২ রানে। নেদারল্যান্ডসের পক্ষে বাস ডি লিড নেন ২টি উইকেট।

 

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট