,

অচল বাসে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে: ডিবির হারুন

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘বিচ্ছিন্নভাবে অচল বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। নাশকতাকারীরা দেশের যেই প্রান্তে থাকুক না কেনো তাদের গ্রেপ্তার করা হবে।’

আজ রবিবার রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিবির হারুন বলেন, ‘বিভিন্ন থানায় যেসব মামলা হয় সেগুলো আমাদের দৈনন্দিন কাজ। সেই মামলাগুলোর তদন্ত করছি এবং যেগুলো অভিযান করা দরকার তা করছি।’

পুলিশের নানান তৎপরতার পরও একের পর এক বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এ বিষয়ে তিনি বলেন, ‘ঢাকা শহরের প্রত্যেকটি জায়গায় থানা পুলিশ, ডিবি পুলিশ টহল দিচ্ছে, মোবাইল কোর্ট চলছে। আমরা চেকপোস্ট বসাচ্ছি। যারা বাসে আগুন দিচ্ছে তাদের গ্রেপ্তার করছি। নাশকতাকারীরা অচল ও নষ্ট বাসে আগুন ধরিয়ে দিচ্ছে। তারা ফৌজদারি অপরাধ করছে। তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসব।’

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়ে হারুন বলেন, ‘আমরা আশঙ্কা ঘিরেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি। আমরা দৈনন্দিন কাজ করছি। নাশকতার পরিকল্পনা যারা করছেন তাদের গ্রেপ্তার করছি। তফসিল কেন্দ্র করে যারা এ ধরনের অপরাধ করবে তাদের গ্রেপ্তার করব। নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন করার জন্য আমরা কাজ করব এবং এটা আমাদের সাংবিধানিক দায়িত্ব।’

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান