,

রাজধানীতে ৩ বাসে আগুন

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর আরামবাগ, গাবতলী ও গুলিস্তানে তিন বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত ৮টা ২০ মিনিট থেকে ৯টা পর্যন্ত আগুন দেওয়ার ঘটনা তিনটি ঘটেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, শনিবার রাত ৮টা ২০ মিনিটে আরামবাগ পুলিশ বক্সের পাশে লাল-সবুজ পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি বলেন, রাত ৮টা ৩০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৮টা ৩৫ মিনিটে সেখানে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।

গাবতলীর আগুনের ব্যাপারে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার বলেন, গাবতলীতে বাস স্ট্যান্ডের সামনে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট