মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ৪০ মিনিটের ব্যবধানে ৩ বাসে আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের ৪র্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হবে আগামীকাল রোববার ভোর ৬টা থেকে। তবে অবরোধ শুরুর আগেই শনিবার রাতে মাত্র ৪০ মিনিটের ব্যবধানে রাজধানীতে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে মতিঝিলে নটর ডেম কলেজের সামনে, ৮টা ৩০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে এবং রাত ৯টার দিকে গুলিস্তানে সুন্দরবন স্কয়ারের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ তিন ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অবরোধের সমর্থনে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম, রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ারের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি ‘সময় নিয়ন্ত্রণ’ পরিবহনের।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, রাত ৮টা ২০ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে নটর ডেম কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। ৭ মিনিটের মাথায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে যায় এবং অগ্নি নির্বাপণ করে। তবে আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি কোন কোম্পানির সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডিউটি অফিসার বলেন, রাত ৮টা ৩০ মিনিটের দিকে গাবতলী বাস স্ট্যান্ডের সামনে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে অগ্নি নির্বাপণ করে। আগুন দেওয়ার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী