,

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ হাজার কম্বল দিলো মিডল্যান্ড ব্যাংক

news-image

নিউজ ডেস্ক : দেশের বিস্তীর্ণ জনপদের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ হাজার কম্বল দিয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

শুক্রবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) আয়োগিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নমুনা কম্বল হস্তান্তর করেন মিডল্যান্ড ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম এবং পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আহসান খান চৌধুরী।

মিডল্যান্ড ব্যাংক এর আগে সামাজিক দায়বদ্ধতার আওতায় প্রধানমন্ত্রী ঘোষিত দেশের বিভিন্ন অঞ্চলের গৃহহীন মানুষদের জন্য জমিসহ ঘরনির্মাণ প্রকল্পে (আশ্রয়ণ প্রজেক্ট-২) এক কোটি টাকা আর্থিক অনুদান প্রদান করে।

শিক্ষাক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আর্থিক অনুদান প্রদান করে মিডল্যান্ড ব্যাংক। এছাড়াও ব্যাংক বছরব্যাপী সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বিভিন্ন সিএসআর কার্যক্রম পরিচালনা করেছে ব্যাংকটি।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান