,

দিল্লি যাননি পিটার হাস, আছেন ঢাকাতেই

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। ফাইল ছবি
বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের ভারতের নয়াদিল্লিতে যাননি, তিনি ঢাকাতেই আছেন। আজ শুক্রবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে অবস্থিত দেশটির দূতাবাসের মুখপাত্র স্টিফেন এফ ইবেলি।

স্টিফেন ইবেলি বলেন, রাষ্ট্রদূত পিটার হাসের ভারতে ‘টু প্লাস টু’ বৈঠকে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। হাস দিল্লি গেছেন, এমন খবর সত্য নয় বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ের ‘টু প্লাস টু’ বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে পিটার হাসও যোগ দেবেন বলে কয়েকটি সংবাদমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। ব্লিঙ্কেনের আসার আগেই সেখানে পিটার হাস পৌঁছেছেন বলেও সংবাদমাধ্যমগুলো প্রচার করে।

উল্লেখ্য, আজ নয়াদিল্লিতে ভারত আর যুক্তরাষ্ট্রের মধ্যে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের পর্যায়ে ‘টু প্লাস টু’ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট