মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াতের কড়া সমালোচনা করলেন মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার অন্যতম অভিনেত্রী মাহিয়া মাহি। বর্তমানে পর্দার চেয়ে রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করছেন তিনি। আজ শুক্রবার এক অনুষ্ঠানে যুক্ত হয়ে বিএনপি-জামাতকে নিয়ে কড়া সমালোচনা করেন এই অভিনেত্রী।

তিনি বলেন, ‘বিএনপি নেতাদের বক্তব্য আমলে নিলে হবে না। তারা বাইডেনের উপদেষ্টাকেও এনেছে। বরং এদের আগুন-সন্ত্রাস প্রতিরোধ করতে ছাত্রলীগেই যথেষ্ট। ’

এ সময় বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করে মাহিয়া মাহি বলেন, ‘প্রধানমন্ত্রীর কারণে দেশে টেলিভিশনের সংখ্যা বেড়েছে।ফেসবুকে সরকারের পক্ষে-বিপক্ষে সমালোচনাও ইন্টারনেটের মাধ্যমেই হচ্ছে। ’

এই অভিনেত্রীকে নিয়মিত পর্দায় দেখা না গেলেও আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশ কিংবা গণসংযোগ-প্রচারণায় উপস্থিত থাকেন তিনি। সময় পেলেই ছুটে যান নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে।

আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি। সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি, কিন্তু হয়ে ওঠেনি। তবে রাজনীতিতে যেহেতু শেষ বলে কিছু নেই, তাই মাঠে সক্রিয় তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। চলতি বছরের ২৮ মার্চ সেই সংসারে ছেলে সন্তানের মা হন এই অভিনেত্রী।

 

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের