মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে আফগানিস্তানের বিদায়

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে নিউজিল্যান্ডের জয়েই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল, সেমিতে উঠতে পারছে না আফগানিস্তান। টিকে ছিল শুধু কাগজে-কলমে। আজ শুক্রবার সেমিফাইনালে উঠতে প্রথমে ব্যাট করলে রশিদ খানদের দরকার ছিল ৪৩৫ রানের জয়। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে হারায় আর কোনো সুযোগ বাকি রইল না আফগানদের।

বাংলাদেশ, নেদারল্যান্ডস, শ্রীলংকা, ইংল্যান্ডের পর পঞ্চম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার দৌড় থেকে বাদ পড়ল আফগানিস্তান। সেমিফাইনালে এরই মধ্যে জায়গা নিশ্চিত করে ফেলেছে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের জায়গাও নিশ্চিত। পাকিস্তানকে নিউজিল্যান্ডের জায়গা নিতে হলে ইংল্যান্ডের বিপক্ষে অসম্ভবকে সম্ভব করেই জিততে হবে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন প্রথমে ব্যাট করে ২৪৪ রানে অলআউট হয় আফগানিস্তান। দলের অন্য সবাই যাওয়া-আসার তালে থাকলেও দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন আজমাতুল্লাহ ওমারজাই। ১০৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন রহমত শাহ ও নুর আহমেদ। প্রোটিয়াদের হয়ে একাই ৪ উইকেট নেন জেরাল্ড কোয়েটজে।

জবাব দিতে নেমে ৫ উইকেট ও ১৫ বল হাতে রেখে লক্ষ্যমাত্রা অতিক্রম করে প্রোটিয়ারা। ৯৫ বলে ৭৬ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রাসি ভ্যান ডার ডুসেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে কুইন্টন ডি ককের ব্যাটে। এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব শেষ করল প্রোটিয়ারা। আর আফগানিস্তানের পয়েন্ট ৮।

 

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের