,

ভিন ডিজোলের সন্তানের মা হতে চান দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়কোন। তার জনপ্রিয়তা শুধু বলিউডেই হলিউডেও বেশ জনপ্রিয় তিনি। সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর সিজন ৮-এর প্রথম পর্বের অতিথি হয়ে আসেন তিনি। আর সেখানেই নিজের করা বেশ কিছু মন্তব্যের কারণে, না চাইতেই বিতর্কে জড়িয়ে পড়েছেন অভিনেত্রী।

দীপিকা শো-এ করণের একটি প্রশ্নের উত্তরে বলেন, রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্ক চলাকালীন অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করতেন তিনি। এ নিয়ে সামাজিক মাধ্যমে বেশ কটাক্ষের শিকার হতে হয় অভিনেত্রীকে। সেই রেশ না কাটতেই আরও একটি মন্তব্যের কারণে ফের বিতর্ক শুরু হয়েছে দীপিকাকে নিয়ে। তিনি মন্তব্য করেছেন, রণবীর না, এক হলিউড অভিনেতার সন্তানের মা হতে চান!

মূলত ২০১৭ সালে ‘এক্সএক্সএক্স: দ্য জেন্ডার কেজ’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয় দীপিকার। এতে অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে বেশ জমেছিল তার রসায়ন।

সে সময় যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এলেন ডিজেনেরসের টকশো-এ হাজির হন দীপিকা। এলেন দীপিকার কাছে জানতে চান, ছবিতে তো বেশ রোম্যান্স করতে দেখা গেছে তোমাদের। তা এখনও চলছে। তোমার মুখ দেখে আমি কিছু আন্দাজ করতে পারছি। তবে কি সত্যি কিছু?

উত্তরে দীপিকা হেসে বলেন, আগুন না থাকলে কি ধোঁয়া হয়? এরপরই এলেনকে দীপিকা জানান, তিনি ভিনের সন্তানের মা হতে চান। এলেন তার ও ভিনের মধ্যে সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্ন করলে দীপিকা বলেন, সবই আমার মাথায় চলছে। হ্যাঁ, আমার মাথায় হয়তো চলছে ভিন ডিজেলের সঙ্গে সুন্দর বাচ্চাদের জন্ম দিই।সূত্র: আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান