,

গাজীপুরে শ্রমিক অসন্তোষে কুচক্রী মহল জড়িত : র‌্যাব

news-image

গাজীপুর প্রতিনিধি : র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাক আহমেদ বলেছেন, শান্তিপ্রিয় শ্রমিকরা রাস্তাঘাট অবরোধ, সরকারি সম্পত্তি ভাঙচুর করতে পারে বলে আমাদের মনে হয় না। আমরা বিশ্বাস করি এরসঙ্গে কুচক্রী মহল জড়িত। এটাতে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মনে হচ্ছে।

চলমান শ্রমিক অসন্তোষের ঘটনায় সড়ক অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাবের এ কর্মকর্তা।

লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ বলেন, এরইমধ্যে শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে। (তবে) কিছু কুচক্রী মহল শ্রমিকদের সঙ্গে মিশে পরিস্থিতি খরাপ করার চেষ্টা করছে। এজন্য ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পরিবেশ শান্ত রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব সদস্যরাও কাজ করছেন।

‘গার্মেন্টস শিল্প আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে যাতে কেউ অশান্ত করতে না পারে সেজন্য র‌্যাব-১ ও বিজিবি একসঙ্গে কাজ করছে। আমরা শ্রমিকদের কাজে ফেরানোর জন্য কাজ করে যাচ্ছি।’

‘এ আন্দোলনের সঙ্গে বিএনপি ও বিরোধীদলের সংশ্লিষ্টতা আছে কি না’—সাংবাদিকদের এমন প্রশ্নে র‌্যাব অধিনায়ক বলেন, ‘এ এলাকায় লাখ লাখ শ্রমিক কাজ করে। যেহেতু বেতন আট হাজার টাকা থেকে ১২ হাজার ৫০০ করা হয়েছে, তাই আমরা বিশ্বাস করি শ্রমিকরা শান্ত থাকবে।’

এসময় কোনাবাড়ি এলাকা থেকে ২৭ জনকে আটক করা হয়েছে বলেও জানান মোস্তাক আহমেদ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট