,

পুনেতে দলের সঙ্গে যোগ দিলেন লিটন

news-image

ক্রীড়া প্রতিবেদক : গত ৭ নভেম্বর বিশ্বকাপ খেলতে গিয়ে দ্বিতীয় দফায় দেশে ফিরেছিলেন লিটন দাস। আসরের মাঝপথে দল ছেড়ে তার দেশে আসা ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাইতো জরুরী কাজ শেষেই আবার ভারতে ফিরে গেছেন লিটন।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকা থেকে মুম্বাইতে পৌঁছান লিতটন। এরপর সেখান থেকে গেছেন পুনেতে। কারণ বাংলাদেশ দল এখন পুনেতে অবস্থান করছে।

এর আগে ১ নভেম্বর কলকাতা থেকে বাংলাদেশে এসেছিলেন লিটন। প্রথম দফায় মূলত, সন্তানসম্ভবা স্ত্রীকে দেখতেই এসেছিলেন তিনি। সেই সময়ে দুই দিনের ছুটি কাটিয়ে ৩ নভেম্বর রাতে আবার দলের সঙ্গে যোগ দেন এই উইকেটকিপার ব্যাটার।

বিশ্বকাপের মাঝেই এভাবে দেশে ফেরায় লিটনের ওপর কিছুটা ক্ষুব্ধ বিসিবি। দলের সঙ্গে থাকা বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের মাধ্যমে ছুটির বিষয়টি নিশ্চিত করেছিলেন লিটন। তার আগে বিসিবির এই পরিচালক দেশে যোগাযোগ করেন, এরপর নিশ্চিত হয়েই টাইগার ব্যাটারকে ছুটি দেন।

তবুও লিটন দ্বিতীয়বার দেশে ফিরতে ছুটি চাইলে বিসিবি থেকে কিছুটা আপত্তি তোলা হয়, না করে দেওয়া হয় প্রথমে। পরে বিষয়টি নিজেদের মধ্যে সামলে নিয়ে তাকে ছুটি দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট