বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে একদিনে ১৭ জনের মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত একদিনে (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ের মধ্যে মশাবাহিত ও জ্বরে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৭৩৪ জন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে ঢাকায় ৪ ও ঢাকার বাইরে ১৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ৩৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৬৪৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৭১১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ৮৭ হাজার ২৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ২ হাজার ৫৯১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৬৪৮ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৭৯ হাজার ৪৩০ জন। ঢাকায় ১ লাখ ৮৮ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৭৯ হাজার ৩৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৪৪৯ জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপে পেনাল্টি মিসের নতুন রেকর্ড মেসির

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

নারীদের কর্মসংস্থানে শিশু দিবাযত্ন কেন্দ্র গুরুত্বপূর্ণ: ডা. জুবাইদা রহমান

৫০০ কোটি টাকা ক্ষতি, সাবেক এমপি আফজাল গ্রেপ্তার

বনশ্রীতে হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৫

জাতিসংঘের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর প্রত্যয় বাংলাদেশের

গ্যাস সিস্টেম লসে বছরে ক্ষতি ৬ হাজার কোটি টাকা

বাংলা ব্লকেডে অচল রাজধানী, ছড়িয়ে পড়ে কর্মসূচি

অক্টোবরেই স্থানীয় নির্বাচন, প্রস্তুতিতে ইসি

জুনে কমেছে মূল্যস্ফীতি, তবুও ৯ শতাংশের ওপরে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩৫৩৫