,

অবরোধে রাজধানীসহ সারাদেশে ১৫ যানবাহনে আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের টানা ৪৮ ঘণ্টার অবরোধে রাজধানীসহ সারাদেশে ১৫ যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তথ্য মতে, প্রতি ৩ ঘণ্টায় একটি করে যানবাহন এবং প্রতি ৪ ঘণ্টায় একটি করে বাসে আগুনের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত ৩৭ ঘণ্টায় উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১৫টি যানবাহনে আগুনের সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ৯টি বাস, ৪টি কাভার্ডভ্যান ও দুটি ট্রাক।

পরিসংখ্যানে দেখা গেছে, সারাদেশে প্রতি পৌনে তিন ঘণ্টায় একটি করে যানবাহন এবং প্রায় প্রতি ৪ ঘণ্টায় একটি করে বাসে আগুনের ঘটনা ঘটে। শুধু ঢাকা সিটিতে প্রায় ৬ ঘণ্টায় একটি করে বাসে আগুনের ঘটনা ঘটে।

সারাদেশে ১৫টি আগুনের ঘটনার মধ্যে রাজধানীতে হাজারীবাগ, তাঁতিবাজার, কাকলী, মিরপুর, ধানমন্ডি, বারিধারা ও মাতুয়াইলে একটি করে ৭টি, ঢাকা বিভাগের গাজীপুর ৩টি, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি একটি, রাজশাহী বিভাগের শিবগঞ্জ, বগুড়ায় একটি করে, বরিশাল বিভাগে গৌরনদী, বরগুনায় দুটি, চট্টগ্রাম বিভাগের নোয়াখালীতে একটি ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট