মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁকা গাবতলী, দু-একজন যাত্রী এলেও ছাড়ছে না বাস

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধের প্রথম দিন সকালে ফাঁকা দেখা গেছে গাবতলী বাস টার্মিনাল। সবসময় ‘জেগে থাকা’ গুরুত্বপূর্ণ এ টার্মিনালে সকালে লোকজনের তেমন একটা আনাগোনা নেই।

গাবতলী টার্মিনাল ঘুরে দেখা যায়, ফাঁকা রয়েছে গাবতলী বাস টার্মিনাল। নেই লোকজনের চলাচল। ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো বাস, অধিকাংশ কাউন্টারও বন্ধ। যাত্রী যদিও দু-একজন আসছেন, কিন্তু বাস না ছাড়ায় তারাও পড়েছেন বিপাকে।

কাউন্টার সংশ্লিষ্টরা জানান, অবরোধ এলে যেমন যাত্রীর সংখ্যা কমে যায়, তেমনি ঝুঁকি বিবেচনায় মালিকরা গাড়ি ছাড়তে চায় না।

চুয়াডাঙ্গাগামী সিডি এক্সপ্লোর পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, অবরোধ এলে মালিকরা ভয়ে গাড়ি ছাড়তে চায় না। যাত্রীরাও বুঝে গেছে যে অবরোধে গাড়ি পাওয়া যাবে না। তাই আজ কোনো লোকজন নেই।

মাগুরাগামী জে আর পরিবহনের কাউন্টার ম্যানেজার শাহজাহান বলেন, অবরোধের কারণে যাত্রীও নেই, ফলে বাসও ছাড়া হয় না। আমরাও পড়ছি বিপদে, স্টাফদের দৈনিক খরচ দিতে পারছি না।

টার্মিনাল ঘুরে চুয়াডাঙ্গাগামী এক এক যাত্রীকে পাওয়া গেল। কিন্তু যাত্রী সংকটে কোনো বাস না ছাড়ায় বিপাকে পড়েছেন তিনি। ঢাকা পোস্টকে বলেন, কাউন্টারে যোগাযোগ করলাম। তার বললো, দু-একজন যাত্রী নিয়ে বাস নাকি ছাড়বে না। এখন আমার যাওয়াটা জরুরি। দেখি কি করা যায়।

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। বুধবার সকাল ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী