মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিসিক মেয়রের দায়িত্ব নিলেন আনোয়ারুজ্জামান

news-image

সিলেট ব্যুরো : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নগরভবনের মেয়র কার্যালয়ে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে দায়িত্ব তুলে দেন।

নতুন মেয়রের দায়িত্বগ্রহণ উপলক্ষে নগরভবন প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সবার আগে নগরভবনে আসেন নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তার সঙ্গে ছিলেন স্ত্রী, পুত্র ও পরিবারের অন্যান্য সদস্যরা। ফুল ছিটিয়ে নগরভবনে তাদের বরণ করা হয়।

নতুন মেয়রের পর নগর ভবনে আসেন দায়িত্বগ্রহণ অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি।

সব শেষে সস্ত্রীক নগরভবনে উপস্থিত হন বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী। নগর ভবনে উপস্থিত হয়ে আরিফুল হক চৌধুরী মন্ত্রী ও নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভেচ্ছা জানান। নতুন মেয়র মহানগরীর উন্নয়নে বিদায়ী মেয়রের পরামর্শ ও সহযোগীতা প্রত্যাশা করেন। এসময় আরিফুল হক চৌধুরী মহানগরীর উন্নয়নে সবসময় পাশে থাকার আশ্বাস দেন।

এরপর মন্ত্রী ও সাবেক মেয়র দাঁড়িয়ে থেকে নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে চেয়ারে বসান।

গত ২১ জুন পঞ্চম সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পান ৫০ হাজার ৮৬২ ভোট। বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী শেষ সিটি নির্বাচনে অংশ নেননি।

এরআগে দুপুর সোয়া ২টার দিকে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন সিলেট সিটি করপোরেশনের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

সিসিকের নবনির্বাচিত পরিষদের কাউন্সিলররাও মাজার জিয়ারত করেন। পরে তারা বিশেষ মোনাজাতে অংশ নেন।

 

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের