,

কণ্ঠশিল্পী নাদিরা বেগম মারা গেছেন

news-image

বিনোদন প্রতিবেদক : ভাওয়াইয়া, পল্লিগীতি, লোকগীতির স্বনামধন্য কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৬ নভেম্বর) রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভাওয়াইয়া গানের শিল্পী, গীতিকার ও সংগঠক একেএম মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, আজ রাত সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে জয়পুরহাটে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

হার্টের সমস্যাজনিত অসুস্থতায় গত তিন সপ্তাহ ধরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম।

‘কল কল ছল ছল নদী করে টলমল…’ ছাড়াও আরও অনেক বিখ্যাত গানের গীতিকার ও সুরকার এ কে এম আবদুল আজিজের কন্যা নাদিরা বেগম ১৯৬০ সালে রেডিওতে সংগীতশিল্পী হিসেবে তালিকাভুক্ত হন।

নাদিরা বেগম ভাওয়াইয়া একাডেমির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ভাওয়াইয়া ছাড়াও তিনি পল্লিগীতি ও লোকগীতির অনেক জনপ্রিয় গান গেয়েছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান