মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধে নেমে জয় সবকিছুর আগে: সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের আবেদনের প্রেক্ষিতে অ্যাঞ্জেল ম্যাথুস ‘টাইমড আউট’ হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার দেখা গেছে এই আউট। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক কথা বলেছেন সাবেক ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষকরা। ভক্তরাও দুই ভাগে বিভক্ত।

তবে সাকিব অত কিছু ভাবতে চান না। তার কাছে দলের জয় সবকিছুর আগে। সেজন্য ওই ‘টাইমড আউট’ ভুল নাকি শুদ্ধ তা নিয়ে ভাবতে নারাজ তিনি।

ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমকে সাকিব বলেছেন, ‘দলের একজন ফিল্ডার এসে বলে আমরা আবেদন করলে আউট হবে। আমি আম্পায়ারের কাছে আবেদন করি। উনি জানতে চান আমি সিরিয়াস নাকি পরে আবার আউট প্রত্যাহার করবো। এটা আইনে আছে, আমি জানি না এটা ভুল নাকি শুদ্ধ।’

ম্যাথুসের টাইমড আউটে দলের জয়ে ভূমিকা থাকতে পারে জানিয়ে সাকিব বলেছেন, ‘যুদ্ধে নেমে দলের জয় নিশ্চিত করতে যা দরকার তাই করতে হবে। সঠিক নাকি ভুল এসব নিয়ে বিতর্ক থাকবে। তবে আইনে থাকলে এমন আউটের সুযোগ নিতে আমার আপত্তি নেই।’

ম্যাথুসের ওই টাইমড আউট এবং তার সঙ্গে কথা কাটাকাটি শেষ পর্যন্ত ম্যাচটা জমিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেছেন সাকিব। তার বয়স এখন ৩৬ বছর হয়ে গেছে। এখন আর আগের মতো লড়াই করার উৎসাহ পান না। তারপরও ওই কারণে লড়াইয়ের বাড়তি তাগাদা পেয়েছেন বলেও মন্তব্য করেছেন বল হাতে ২ উইকেট নেওয়া ও ব্যাট হাতে ৮২ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচ সেরা হওয়া সাকিব।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের