রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অশ্লীল ভিডিও নিয়ে মুখ খুললেন রাশমিকা, বললেন ‘ভয় করছে’

news-image

বিনোদন ডেস্ক : নেটদুনিয়ায় তার নামে ছড়িয়ে পড়া অশ্লীল ‘ফেক’ ভিডিও নিয়ে মুখ খুললেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী।

যেখানে তিনি লিখেছেন, ‘নেটদুনিয়ায় আমার ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ার বিষয় নিয়ে কথা বলতে আমার ভীষণ খারাপ লাগছে। আমি ব্যথিত। এই ঘটনা আমার কাছে খুবই ভয়ের। শুধু আমার একার জন্য নয়, যারা সারাক্ষণ ক্যামেরার সামনে রয়েছেন তাদের জন্য। ভাবলেই ভয় করছে, কীভাবে প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে।’

এসময় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ রাশমিকা লেখেন, ‘আজ একজন নারী ও অভিনেত্রী হিসেবে আমি আমার পরিবার, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ; যারা আমাকে এই সময়ে সমর্থন করে পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এই ঘটনা যদি আমার স্কুল কিংবা কলেজ জীবনে ঘটতো, তবে আমি কীভাবে বিষয়টি সামাল দিতাম তা কল্পনাও করতে পারছি না। আমাদের সকলের উচিত সমষ্টিগতভাবে এই ধরনের সমস্যা নিয়ে কথা বলা।’

এদিকে রাশমিকার এই ভিডিওকাণ্ড নিয়ে মুখ খুলেছেন অমিতাভ বচ্চনও। রাশমিকার ফেক ভিডিওটি ভারতীয় এক সাংবাদিক তার টুইটারে (এক্স) পোস্ট করেছেন। যেখানে সেই সাংবাদিক ক্যাপশনে লিখেছেন, ‘ডিফেক ভিডিওর বিরুদ্ধে ভারতে আইন ও নিয়ন্ত্রণ কাঠামো করা জরুরি। আপনারা ইনস্টাগ্রামে অভিনেত্রী রাশমিকার এই ভাইরাল ভিডিও দেখেছেন। তবে এটি সত্যি রাশমিকা নয়, ফেক ভিডিও। জারা প্যাটেলের বডিতে রাশমিকার মুখ বসানো হয়েছে।’

সাংবাদিকের এই টুইট শেয়ার করেছেন রাশমিকার সহশিল্পী অমিতাভ বচ্চন। আর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাঁ, এ বিষয়ে কঠিনভাবে আইনি পদক্ষেপ নেওয়া জরুরি।’

রাশমিকার পরবর্তী সিনেমা ‘অ্যানিমেল’। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এ সিনেমা আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে। এটি প্রযোজনা করেছেন গুলশান কুমার।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের