,

অনেকেই নিজের অবস্থান তৈরি করেছেন শাকিবকে ব্যবহার করে: অপু

news-image

বিনোদন ডেস্ক : বিবাহ বিচ্ছেদের পরেও এখনও শাকিব খানের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বরাবরই বিভিন্ন সাক্ষাৎকারে বলে এসেছেন, প্রাক্তন স্বামীকে এখনও বিভিন্ন প্রয়োজনে নিজের পাশে পান তিনি।

সম্প্রতি আবারও শাকিব বন্দনা দেখা গেল অপুর মুখে। এক অনুষ্ঠানে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ককে নিয়ে তিনি বলেছেন, আজকের অপু বিশ্বাস হওয়ার পেছনে শাকিব খানের অবদানই সবচেয়ে বেশি।

অপু বলেন, ‘আমি যতটুকু কাছ থেকে শাকিবকে দেখেছি, এখনো যতটুকু জানি, চলচ্চিত্র নিয়ে অন্য ধরণের স্বপ্ন সবসময়ই লালন করে তিনি। তার মতে, চলচ্চিত্রকে যদি আমি চেঞ্জ করতে পারি তা হলে আমি আমার দেশকে প্রেজেন্ট করতে পারি। অনেক সময় ট্রলের শিকার হতে হয়েছে; ভালো-মন্দের মধ্য দিয়ে যেতে হয়েছে। তারপরও শাকিব ভেঙে পড়েনি। এটাসহ তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি।’

এই নায়িকার কথায়, ‘শাকিব খানের সঙ্গে আমি কাজ করেছি। এক বাক্যে বলব, আমার অপু বিশ্বাস হওয়ার পেছনে অবশ্যই শাকিব খানের অবদান অনেক বেশি। অধিকার নিয়ে বলতে চাই, শাকিব খানের ক্যারিয়ারেও হয়তো অপু বিশ্বাসের সহযোগিতা ছিল। আর অনেকেই নিজের অবস্থান তৈরি করেছেন শাকিব খানকে ব্যবহার করে, তার সুযোগ নিয়ে।’

এসময় শাকিব খানের সঙ্গে সবচেয়ে বেশি সিনেমা করতে পারায় নায়ককে অভিনন্দন জানাতেও ভুলেননি অপু। তিনি বলেন, ‘একজন চিত্রনায়ক শাকিব খান আমার কো-আর্টিস্ট। আমার বেশি সংখ্যক সিনেমা তার সঙ্গেই হয়েছে। তাকে আমি অভিনন্দন জানাব।’

প্রসঙ্গত, ২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব-অপু। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে প্রথম পুত্র সন্তানের জন্ম দেন নায়িকা। এর এক বছর পরেই বিচ্ছেদের পথে হাঁটে ঢাকাই সিনেমার জনপ্রিয় এই জুটি। তবে সন্তানের কারণে এখনও দু’জনের যোগাযোগ হয় নিয়মিত।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট